Header Ads

চিকেন স্যতে

চিকেন স্যতে

উপকরণ:

মুরগির মাংস হাড় ছাড়া ১ কাপ, চিনাবাদাম পেস্ট ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, রসুনের পেস্ট আধা চা-চামচ, চিলি ফ্লেকস ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ ও তেল ২-৩ টেবিল চামচ।


প্রণালি:

প্রথমে মুরগির মাংসগুলো পাতলা পাতলা করে কেটে নিন। এবার বাদামের পেস্ট, সয়া সস, লেবুর রস, রসুনের পেস্ট, চিলি ফ্লেকস ও মধু মেশান। পাতলা করে কেটে রাখা মাংসের স্লাইসগুলো এতে দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ৪/৫ ঘণ্টা। এরপর ভিজিয়ে রাখা শাশলিকের কাঠিতে গেঁথে গ্রিল প্যান গরম করে তাতে এপিঠ-ওপিঠ করে স্যতে করে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন


No comments

Powered by Blogger.