Header Ads

গ্রিলড শাশলিক

গ্রিলড শাশলিক

উপকরণ:

ক্যাপসিকাম ১ কাপ, আলু ১ কাপ, গাজর ১ কাপ, ফুলকপি ১ কাপ, পেঁয়াজ ১ কাপ, সয়া সস ১ টেবিল চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, পাপরিকা পাউডার ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ ও তেল ৪ টেবিল চামচ।


প্রণালি:

শাশলিকের কাঠিগুলো ভিজিয়ে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর সব সবজি কিউব আকারে সমান করে কেটে নিন। এরপর সব সসের সঙ্গে লেবুর রস, মধু ও পাপরিকা পাউডার একসঙ্গে পেস্ট করে সবজিতে ভালো করে মাখিয়ে নিন। এবার সবজিগুলো একে একে ভিজিয়ে রাখা শাশলিকের কাঠিতে গেঁথে নিন। গ্রিল প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে সবজি গাঁথা কাঠিগুলো এপাশ-ওপাশ গ্রিল করে নামিয়ে নিন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.