পামকিন স্কোয়াশ
| পামকিন স্কোয়াশ |
উপকরণ:
মিষ্টিকুমড়া ২৫০ গ্রাম, জলপাই তেল ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ১ কাপ, আদা জুলিয়ান কাট আধা চা–চামচ, রসুনকুচি আধা চা–চামচ, গোলমরিচের গুঁড়া সিকি চা–চামচ, লবণ আধা চা–চামচ, চিনি ২ চা–চামচ ও পুদিনাপাতা ১ চা–চামচ।
প্রণালি:
মিষ্টিকুমড়ার বড় আস্ত টুকরা নিয়ে তাতে হালকা লবণ ও আধা টেবিল চামচ জলপাই তেল মাখিয়ে মাইক্রো ওভেনে মিড হাই তাপে ১০ মিনিট বেক করুন। বেক করা কুমড়া থেকে নরম হয়ে যাওয়া অংশটুকু চামড়া ছাড়িয়ে নিন। এবার ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে স্ট্রেইনারে ছেঁকে নিন। প্যানে জলপাই তেল দিয়ে তাতে আদা, রসুনকুচি হালকা সতে কুমড়ার ছেঁকে নেওয়া রসটুকু দিয়ে দিন। এবার একে একে গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি ও ফ্রেশ ক্রিম দিয়ে নেড়েচেড়ে তাজা পুদিনা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments