Header Ads

এগ কর্ন স্যুপ

এগ কর্ন স্যুপ


উপকরণ:

ডিম ৪টি, কচি ভুট্টার কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, রসুনকুচি আধা চা–চামচ, গোলমরিচের গুঁড়া সিকি চা–চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিকেন স্টক আধা লিটার, চিনি আধা চা–চামচ, লেমন গ্রাস ১টি ও বাটার আধা চা–চামচ। 


প্রণালি:

প্রথমে প্যানে বাটার গরম করে তাতে ভুট্টার কুচি, পেঁয়াজকুচি, রসুনকুচি, গোলমরিচের গুঁড়া এবং লেমন গ্রাস কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে চিকেন স্টক দিন। এবার অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে তাতে চিনি দিন। এবার মিশ্রণটি ঢেলে হালকা করে নাড়তে থাকুন। স্যুপ কিছুটা ঘন হয়ে এলে তাতে ডিমগুলো একটি বাটিতে ভালোভাবে ফেটিয়ে স্যুপে দিয়ে ২–৩ বার নাড়া দিয়েই চুলা বন্ধ করে ঢেকে দিন। ৫ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

সূত্র: (প্রথম আলো)

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.