Header Ads

সরষে ইলিশ রোস্ট

সরষে ইলিশ রোস্ট


উপকরণ:

ইলিশ মাছ ৮ টুকরা, সরিষাবাটা ১ চা-চামচ, লবণ সামান্য, ডিম ১টি, তরল দুধ ২ টেবিল চামচ, ময়দা ৩ কাপ, সরিষাগুঁড়া দেড় চা-চামচ, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ ও তেল ভাজার জন্য।


প্রণালি:

ময়দার সঙ্গে সরিষাগুঁড়া, সামান্য লবণ ও শুকনা মরিচগুঁড়া করে মেশান। অন্য একটা বাটিতে ডিম, দুধ, সরিষাবাটা, লবণ মিশিয়ে এতে ইলিশ মাছ ১০ মিনিট রেখে দিন। মাছ ডিমের মিশ্রণে ডুবিয়ে তুলে ময়দার মিশ্রণে ভালোভাবে গড়িয়ে নিন। আবার ডিমে ভিজিয়ে ময়দার মিশ্রণে গড়িয়ে নিন। এবার ডুবো তেলে ভাজুন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.