সিজলিং ইলিশ
| সিজলিং ইলিশ |
উপকরণ:
ইলিশ মাছ ৮ টুকরা, আমড়া ২টি, হলুদগুঁড়া আধা চা-চামচ, সরিষাবাটা ১ চা-চামচ, সরিষার তেল দেড় টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস ১ টেবিল চামচ, সয়া সস ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ ও সিজলিং ডিশ (পরিবেশনের জন্য)।
প্রণালি:
ইলিশ মাছে হলুদ ও লবণ মেখে ভেজে রাখুন। সরিষার তেলে সব মসলা কষিয়ে সস দিন। অল্প পানি দিয়ে ভাজা ইলিশ দিন। আমড়ার খোসা ফেলে টুকরা করে মাছের সঙ্গে দিয়ে দিন। সিজলিং ডিশ ভালোভাবে গরম হলে এর ওপর ঢেলে গরম–গরম পরিবেশন করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments