Header Ads

ধোঁয়ায় ইলিশ

ধোঁয়ায় ইলিশ


উপকরণ:

ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ মিহি করে কুচি দেড় টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সয়া সস ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, টক দই ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, কয়লা ১ টুকরো, ঘি আধা চা-চামচ ও কাঁচা মরিচ ফালি কয়েকটা।


প্রণালি:

ইলিশ মাছে হলুদ, লবণ মেখে ভেজে নিন। ভাজা তেলে সব মসলা কষিয়ে টক দই দিয়ে নাড়ুন। ভাপানো মাছ ঢেলে দিন। মাছ সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে চুলার আঁচ কমিয়ে দিন। ১ টুকরা কাঠ চুলার আগুনে কয়েক মিনিট রেখে একটু ফয়েল পেপারে ওই জ্বলন্ত কয়লা রেখে ওপরে ঘি দিয়ে মাছের মাঝখানে রেখে ঢেকে রাখুন কয়েক মিনিট। পরিবেশনের আগে কয়লা তুলে ফেলুন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.