ইলিশ লোফ
| ইলিশ লোফ |
উপকরণ:
ইলিশ মাছ ৮ টুকরা, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টি, কাঁচা মরিচ মিহি করে কুচি ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, সরিষাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ ও জিরাগুঁড়া আধা চা-চামচ।
প্রণালি:
ইলিশ মাছ সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। লম্বা ডাইসে তেল ব্রাশ করে ইলিশ মাছের মিশ্রণ এখানে দিন। সমানভাবে বসিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২৫ মিনিট বেক করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments