পিনাট বাটার ইলিশ কারি
| পিনাট বাটার ইলিশ কারি |
উপকরণ:
ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, বাদামবাটা ১ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, পিনাট বাটার দেড় টেবিল চামচ, লবণ সামান্য, ক্রিম ২ টেবিল চামচ ও চিনি আধা চা-চামচ।
প্রণালি:
ইলিশ মাছের টুকরা লবণ মেখে অল্প ভেজে তুলে রাখুন। মাখন দিয়ে পেঁয়াজ ভেজে বাদামবাটা দিন। অল্প পানি দিয়ে ভাপা ইলিশের টুকরা দিন। বাদামবাটা, অল্প চিনি ও পিনাট বাটার দিয়ে ঢেকে দিন। মাছ সেদ্ধ হলে ক্রিম দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments