Header Ads

ঝলসানো তেলাপিয়া

ঝলসানো তেলাপিয়া


উপকরণ:

বড় তেলাপিয়া ১টি, সয়া সস ১ টেবিল চামচ, অয়েস্টার সস আধা টেবিল চামচ, ফিশ সস ১ চা-চামচ, টমেটো কেচআপ ১ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, টক দই ১ টেবিল চামচ,
পাপড়িকা পাউডার ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ ও সরষের তেল ৩ টেবিল চামচ।


প্রণালি:

প্রথমে আস্ত তেলাপিয়া আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখুন ৩০ মিনিট। এবার আবার একটু ধুয়ে নিন। ধারালো ছুরি দিয়ে আঁচড় কেটে নিন তেলাপিয়ার গায়ে। এবার সবগুলো সস, টক দই ও মধু দিয়ে মিশ্রণ বানিয়ে তেলাপিয়ার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিন। আঁচড় কাটা অংশগুলো এবং পেটের ভেতরের মসলাগুলো আঙুল দিয়ে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মেখে নিন। মেরিনেট করে রাখুন ৫-৬ ঘণ্টা। এবার বারবিকিউ স্ট্যান্ডের কয়লা জ্বালিয়ে নেড়েচেড়ে স্ট্যান্ড তৈরি করে নিন। বারবিকিউ স্ট্যান্ডের ওপর গ্রিল ট্রে রেখে তাতে মাছ দিয়ে তার ওপর তেল ব্রাশ করুন। এক পাশ হয়ে এলে এবার অন্য পাশ উল্টে তাতেও তেল ব্রাশ করে গ্রিল করে নিন।

সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.