প্রন টমেটো স্যুপ
| প্রন টমেটো স্যুপ |
উপকরণ:
চিংড়ি ১ কাপ, পাকা টমেটো ১ কাপ, চিকেন স্টক ১ কেজি, গোলমরিচের গুঁড়া সিকি চা–চামচ, লেমন গ্রাস ১ টেবিল চামচ, বাটার আধা চা–চামচ, ভেজিটেবল অয়েল আধা চা–চামচ ও ফ্রেশ ক্রিম ৩ টেবিল চামচ।
প্রণালি:
প্যানে ভেজিটেবল অয়েল দিয়ে তাতে খোসা ছাড়ানো চিংড়ি ও টমেটোকুচি দিয়ে সতে নিন। চিংড়িগুলো তুলে রাখুন। এবার চিকেন স্টকের সঙ্গে টমেটো সেদ্ধ হতে দিন। সেদ্ধ হয়ে গেলে টমেটো হালকা ঠান্ডা করে সেটা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার প্যানে বাটার গরম করে তাতে ব্লেন্ড করে রাখা মিশ্রণ ঢেলে দিয়ে লেমন গ্রাস, গোলমরিচের গুঁড়া এবং ফ্রেশ ক্রিম দিয়ে ৫ মিনিট বলক তুলে নামিয়ে নিন।
(সূত্র: প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments