Header Ads

ক্রিমি ক্যারট স্যুপ

ক্রিমি ক্যারট স্যুপ

উপকরণ:

গাজর ৩টি, পেঁয়াজ ১টি, রসুন ৭–৮ কোয়া, বাটার ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা চা–চামচ, লবণ এক চিমটি, চিনি আধা চা–চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, সুইজ বান ১টি, লেমন গ্রাস ১টি ও চিকেন স্টক ২ কাপ। 


প্রণালি:

প্রথমে ২ কাপ চিকেন স্টকের সঙ্গে ১ কাপ পানি চুলায় চড়িয়ে দিন। এবার গাজরের খোসা ছিলে ছোট ছোট টুকরা করে চিকেন স্টকে সেদ্ধ হতে দিন। যোগ করুন পেঁয়াজ ও রসুনকুচি। সেদ্ধ হয়ে এলে স্টক থেকে গাজর, পেঁয়াজ, রসুন আলাদা করে তুলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার একটি প্যানে বাটার গরম করে ব্লেন্ড করে রাখা ঘন মিশ্রণটি দিয়ে হালকা নেড়েচেড়ে তাতে চিকেন স্টকগুলো যোগ করুন। এবার চিনি, লবণ ও চিলি ফ্লেক্স দিয়ে বলক আসতে দিন। অন্যদিকে সুইজ বানের ছোট ছোট টুকরা করে তাতে একটু বাটার মাখিয়ে ওভেন বা চুলায় হালকা টোস্ট করে নিন। এবার স্যুপে বলক এলে বাটিতে ঢেলে তার ওপর টোস্ট করা বান ও ক্রিম দিয়ে পরিবেশন করুন।


(সুত্র: প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.