Header Ads

ঝটপট মোগলাই পরোটা

মোগলাই পরোটা

উপকরণ:

ময়দা দেড় কাপ, ডিম ২টি, পেঁয়াজকুচি ৬ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি স্বাদমতো, লবণ স্বাদমতো, তেল ভাজা ও ময়ানের জন্য এবং পানি প্রয়োজনমতো।


প্রণালি:

ময়দাতে লবণ, একটু তেল ও প্রয়োজনমতো পানি দিয়ে নরম খামির তৈরি করে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে। এরই মধ্যে একটা বাটিতে পেঁয়াজকুচি, মরিচকুচি, লবণ হালকা হাতে মেখে তার মধ্যে ডিম ভেঙে ফেটিয়ে রাখতে হবে। চাইলে এর সঙ্গে ধনেপাতার কুচিও দিতে পারেন। ময়ান দেওয়া ময়দা থেকে রুটি বানানোর মতো করে লেচি কেটে বল বানিয়ে তা দিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে। তারপর রুটির ঠিক মাঝ বরাবর ২-৩ চা–চামচ ডিমের মিশ্রণ দিয়ে সাবধানে মোগলাই পরোটার মতো ভাজ করে নিন। তারপর প্যানে বেশি করে তেল গরম করে তাতে মাঝারি আঁচে লালচে করে ভেজে উঠিয়ে নিয়ে পরিবেশন করুন।


সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.