কুইক পাস্তা
| কুইক পাস্তা |
উপকরণ:
ম্যাকারনি দেড় কাপ, স্লাইস করা মাশরুম অথবা সেদ্ধ মাংস আধা কাপ, ক্যাপসিকাম, গাজর, সুইট কর্ন মিলে আধা কাপ (ইচ্ছা), রসুনকুচি ১ চা–চামচ, গোলমরিচের গুঁড়া স্বাদমতো, টমেটো সস ২ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, তরল দুধ দেড় কাপ, পারমেজান চিজ আধা কাপ, তেল ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি:
লবণ দিয়ে পানি ফুটিয়ে তাতে ম্যাকারনি ছেড়ে দিয়ে হালকা হাতে নেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ম্যাকারনি সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে তাতে পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্যানে তেল গরম করে তাতে রসুনকুচি হালকা করে ভেজে তাতে কেটে রাখা মাশরুম বা সেদ্ধ মাংস, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিন। টমেটো সস মিশিয়ে সেদ্ধ করে রাখা ম্যাকারনি দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে রাখুন। এই পর্যায়ে পাস্তা কিন্তু খাওয়ার জন্য একেবারেই তৈরি। কিন্তু পাস্তাকে আরও মুখরোচক করার জন্য অপর একটা পাত্রে হোয়াইট সস তৈরি করে নিতে হবে। ১ টেবিল চামচ মাখন গলিয়ে তাতে ১ টেবিল চামচ ময়দা মিশিয়ে অল্প অল্প করে তরল দুধ মিশিয়ে ঘন ঘন নাড়তে হবে, যাতে দলা না বেঁধে যায়। তারপর চিজ মিশিয়ে তাতে রান্না করে রাখা পাস্তার মধ্যে হালকা হাতে মিশিয়ে নিলেই চিজি পাস্তা তৈরি।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিটকরুন
No comments