পটেটো স্মাইলি
| পটেটো স্মাইলি |
উপকরণ:
মাঝারি আকারের আলু ৪টি, সুজি ৪ চা–চামচ, কর্নফ্লাওয়ার ৪ চা–চামচ, লবণ স্বাদমতো ও ভাজার জন্য তেল।
প্রণালি:
আস্ত আলু খোসাসহ সেদ্ধ করে নিন। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাতে আলুর ভেতরে পানি ঢুকে যাবে। খোসা ছাড়িয়ে একটু ঠান্ডা করে গ্রেটারে মিহি করে গ্রেট করে নিতে হবে। তারপর ভর্তা করে নিন। এই আলুর সঙ্গে সুজি আর কর্নফ্লাওয়ার মিশিয়ে মসৃণ ডো বানিয়ে নিন। স্বাদমতো লবণ মিশিয়ে আবার ভালো করে মাখুন। রুটি বানানোর পিঁড়িতে কর্নফ্লাওয়ার মেখে মাখানো আলু থেকে বল বানিয়ে নিন। তার গায়ে একটু তেল বা গলানো মাখন মাখিয়ে নিতে হবে। একটু মোটা করে রুটির মতো বেলে নিন। তারপর কোনো বয়ামের ঢাকনা দিয়ে ছোট গোল গোল আকারে কেটে নিয়ে প্লাস্টিকের পাইপের (স্ট্র) সাহায্যে দুটো ফুটো করে চোখ বানিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে দুই চোখের মাঝ বরাবর নিচে খানিকটা কেটে হাসি মুখের মতো তৈরি করে নিন। তেল ভালোভাবে গরম করে ডুবো তেলে সোনালি করে ভেজে তুলে নিন। এই পটেটো স্মাইলি (না ভেজে) জিপ লক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণও করা যাবে।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments