Header Ads

লাউ দিয়ে পাঙাশের মাথা

লাউ দিয়ে পাঙাশের মাথা

উপকরণ: 

পাঙাশ মাছের মাথা ১টি, পেঁয়াজকুচি আধা কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, লবণ দেড় চা-চামচ, চিনি আধা চা-চামচ, টমেটো (৪ টুকরা করা) ১টি, কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, লাউ (ধুয়ে পাতলা ডুমো ডুমো করে কাটা) ৫০ গ্রাম।


প্রণালি: 

প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি সোনালি করে ভেজে নিন। সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। পাঙাশের মাথা একই নিয়মে লবণ মেখে রেখে দিয়ে ধুতে হবে। সামান্য লবণ ও হলুদ দিয়ে তেল গরম করে হালকা ভেজে নিন। মসলায় মাথা কষানো হলে উঠিয়ে রেখে লাউ দিন। নেড়ে ঢেকে দিন। ১ কাপ পানি দিয়ে রান্না করুন। লাউ সেদ্ধ হয়ে এলে কষানো মাথা ও টমেটোকুচি দিয়ে নাড়ুন। লাউ সেদ্ধ না হলে সামান্য একটু পানি দিন। চিনি দিয়ে নেড়ে ধনেপাতার কুচি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে ৫ মিনিট পর চুলা বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।


সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.