পালংশাকে ফলি মাছের মাথা
| পালংশাকে ফলি মাছের মাথা |
উপকরণ:
পালংশাক ২ আঁটি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, হলুদগুঁড়া সিকি চা-চামচ, ফলি মাছের মাথা ৪টি, লবণ আধা চা-চামচ বা স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ (চেরা) ৪টি।
প্রণালি:
পালংশাকের ডাঁটা ফেলে টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ফলি মাছের মাথা পরিষ্কার করে সামান্য লবণ মেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল গরম করে নিন। সামান্য লবণ ও হলুদ মেখে ফলি মাছের মাথা হালকা ভেজে নিন। তেল ছেঁকে উঠিয়ে একই তেলে পেঁয়াজকুচি ও রসুন সোনালি করে ভেজে নিন। সামান্য হলুদগুঁড়া দিয়ে কষিয়ে নিন। মসলা ভালো করে কষানো হলে পালংশাক দিন। পালংশাকে সামান্য লবণ দিয়ে আগে থেকে একটু ভাপিয়ে নিতে হবে। দু–একবার ফুটে উঠলে মাছের মাথা দিয়ে দিন। আঁচ কমিয়ে জ্বাল দিন। ৫ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments