Header Ads

রয়েল ফালুদা

রয়েল ফালুদা

উপকরণ:

রাইস নুডলস সিকি কাপ, তোকমা বা সাগুদানা ৩ টেবিল চামচ, রুহ আফজা ৩ টেবিল চামচ, স্ট্রবেরি জেলো ৪ টেবিল চামচ, ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ, দুধ ২ কাপ, বাদাম ও পেস্তা কুচি এবং কিশমিশ দেড় টেবিল চামচ।


প্রণালি:

তোকমা বা সাগুদানা ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখুন। পানি ভালো করে ফুটিয়ে রাইস নুডলস ২-৩ মিনিট জ্বাল দিন অথবা সেদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল দিন। দুধ জ্বাল দিয়ে সাগু হলে সাগুদানা দিয়ে নাড়ুন। এবার রুহ আফজা দিয়ে নাড়ুন। সেদ্ধ হলে নামিয়ে রাখুন। তোকমা ব্যবহার করলে ভেজানো তোকমা দুধে মিশিয়ে নিতে হবে। জেলোর প্যাকেটের নির্দেশনা দেখে জেলো তৈরি করুন। জ্বাল দিয়ে একটু ঘন হয়ে এলে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করুন। জেলো না জমলে জ্বাল দেওয়ার সময় সামান্য কর্নফ্লাওয়ার অথবা চায়না গ্রাস দিয়ে জ্বাল দিন। বাটিতে ঢালার পর ঠান্ডা হয়ে জমে গেলে কিউব করে কেটে নিন।


পরিবেশন:

ছবির মতো একটি লম্বা গ্লাসে প্রথমে কিউব করে কাটা জেলো রাখুন। তার ওপরে রাইস নুডলস দিয়ে ঢাকুন। তারপর রান্না করা সাগুদানা বা দুধে মেশানো তোকমা ঢেলে সবশেষে ওপরে ভ্যানিলা আইসক্রিম দিন। নানা ধরনের বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা পরিবেশন করুন।


সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.