Header Ads

আম–দইয়ের লাচ্ছি

আম দইয়ের লাচ্ছি

উপকরণ:

পাকা আম (কুচি করে কাটা) ২টি, টক দই ৫০০ গ্রাম, আইস কিউব ১৫-১৬টি, ঘন দুধ আধা কাপ, ঠান্ডা পানি আধা কাপ, ব্রাউন সুগার ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম সিকি কাপ, এলাচগুঁড়া ১ চা-চামচ, জাফরান (পরিবেশনের জন্য), প্রতিটি গ্লাসের জন্য ২টি করে কেশর।



প্রণালি:

আম ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এক চিমটি জাফরান ও অন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ঠান্ডা আমের লাচ্ছি গ্লাসে ঢেলে প্রতিটি গ্লাসের লাচ্ছির ওপরে দুটো করে কেশর দিয়ে পরিবেশন করুন।


সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.