Header Ads

ইলিশ পাতুরি

ইলিশ পাতুরি

উপকরণ:

ইলিশ মাছ বড় করে কাটা ৬ টুকরা, নারকেল বাটা আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, সরষে তেল ২ টেবিল চামচ, (কালো সরষে ১ টেবিল চামচ, সাদা সরষে ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, শুকনা মরিচ ২টি, একসঙ্গে বেটে নিতে হবে) কলাপাতা প্রয়োজনমতো।


প্রণালি:

নারকেল বাটা মিশ্রিত সরষে বাটা, হলুদ গুঁড়া, টকদই, লবণ, তেল একসঙ্গে ভালো করে মাখিয়ে মাছের গায়ে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। কলাপাতা টুকরা করে আগুনে সেঁকে নরম হলে মসলাসহ ১ টুকরা করে মাছ কলাপাতায় রেখে দিন। মাছের ওপর ২-১ টি মরিচ দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এই ভাবে সবগুলো মাটির খোলা, তাওয়া বা ফ্রাইপ্যানের মাপে কলাপাতা কেটে নিতে পারেন। কলাপাতার ওপর সামান্য তেল লাগিয়ে কলাপাতায় মুড়ানো মাছ রেখে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জালে ৩০ মিনিট রান্না করুন। মাঝে ১ বার উল্টিয়ে দিতে হবে। ইলিশ পাতুরি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।


সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.