আনারস ইলিশ
| আনারস ইলিশ |
উপকরণ:
ইলিশ মাছ বড় করে কাটা ৮ টুকরা, আনারস মাঝারি আকারের ১টি, পেঁয়াজ কিমা ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৫-৬টি, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো।
প্রণালি:
আনারস লম্বায় দুফালি করে মাঝের অংশ বাদ দিয়ে কুরিয়ে নিতে হবে। তেল গরম করে পেঁয়াজ অল্প ভেজে পেঁয়াজ নরম হলে মরিচ, হলুদ, লবণ দিয়ে কিছুক্ষণ ভুনে আনারস দিয়ে আরেও কিছুক্ষণ ভুনে ১ কাপ পানি দিতে হবে। আনারস টক হলে চিনি দিন। ফুটে উঠলে মাছ বিছিয়ে দিয়ে কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করতে হবে। তেল ওপরে এলে নামিয়ে নিন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments