সরষে ইলিশ
| সরষে ইলিশ |
উপকরণ:
সাদা সরষে ২ টেবিল চামচ, কালো সরষে ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, শুকনা মরিচ ৪টি (একসঙ্গে ১ চা-চামচ লবণ দিয়ে বেটে নিতে হবে), শুকনা মরিচ ২টি, লবণ পরিমাণমতো, কালোজিরা আধা চা-চামচ, সরষের তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৭-টি, ইলিশ মাছ বড় করে কাটা ৮ টুকরা।
প্রণালি:
কড়াইয়ে তেল গরম করে কালোজিরা ও শুকনা মরিচের ফোড়ন দিয়ে সব মসলা ভুনে মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল কমে গেলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। সরষে ইলিশ গরম ভাত বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments