ইলিশ ভাতে
| ইলিশ ভাতে |
উপকরণ:
পোস্তদানা ১ টেবিল চামচ, কালো সরষে ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭-৮টি, সরষে তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ মাঝারি ২টি, লবণ পরিমাণমতো, সব উপকরণ একসঙ্গে বেঁটে নিতে হবে, তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৭-৮টি, নারকেলের দুধ ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চাল ২ কাপ।
প্রণালি:
মাছের সঙ্গে লেবুর রস ও সব মসলা মাখিয়ে রাখতে হবে। চাল ধুয়ে ৪ কাপ পানি দিয়ে লবণ দিয়ে ভাত রান্না করতে হবে। ভাতের অল্প পানি থাকতে কিছুটা ভাত উঠিয়ে ভাতের ওপর মাছগুলো সাজিয়ে কাঁচা মরিচ দিয়ে মাঠের ওপর থেকে উঠিয়ে রাখা ভাত দিয়ে চাপা দিয়ে নারকেলের দুধ দিয়ে টিমে আঁচে ২৫-৩০ মিনিট রান্না করতে হবে।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments