ভিনদেশি নাশতা: ডিম মেয়োনিজ
| ডিম মেয়োনিজ |
উপকরণ:
বড় ডিম ৪টি, মেয়োনিজ ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, স্বাদ লবণ (টেস্টিং সল্ট) সোয়া চা-চামচ, সাদা গোলমরিচ আধা চা-চামচ, অলিভ ৪টি কাটা, লাল রঙের খাবার রং ২ ফোঁটা।
প্রণালি:
প্রথমে ডিম আধা সেদ্ধ করে নিতে হবে। ডিম কিছুটা ঠান্ডা হয়ে এলে হিমশীতল পানিতে ভিজিয়ে রাখুন। সঙ্গে লবণ দিন। ১০ মিনিট রাখুন। ডিমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে আড়াআড়িভাবে কেটে নিন। মাঝখান থেকে কুসুম উঠিয়ে নিয়ে লবণ, সাদা গোলমরিচ, স্বাদ লবণ মিশিয়ে আবার সাদা অংশের মধ্যে সুন্দর করে দিয়ে দিন। এরপর জলপাই ও মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments