Header Ads

ভিনদেশি নাশতা: মুরগি লেটুসপাতার র‌্যাপ

মুরগী লেটুসপাতার র‌্যাপ

উপকরণ: 

র‌্যাপের জন্য লেটুসপাতা ৬টি, মুরগির মাংস ছোট কিউব ১ কাপ, রসুনকুচি সোয়া কাপ, তিলের তেল ১ টেবিল চামচ, মাশরুম ১ কাপ, পানিফল কুচি করা।


ড্রেসিংয়ের জন্য: 

সয়াসস ২ টেবিল চামচ, তিলের তেল ২ টেবিল চামচ, আদাকুচি ১ চা-চামচ, চিলি গার্লিক সস ১ চা-চামচ (সব একটি ছোট জারে ভরে ঝাঁকিয়ে নিতে হবে)।


লেটুস র‌্যাপের জন্য মিশ্রণপ্রণালি: 

চুলায় ১ টেবিল চামচ তেল দিয়ে মুরগির কিউবগুলো ভেজে তুলতে হবে। প্রথমে চুলায় তেল দিন। এবার তার মধ্যে রসুনকুচি ও মাশরুম দিতে হবে। যখন রসুন বাদামি হবে, তখন মুরগি দিয়ে দিন। এরপর পানিফলকুচি দিতে হবে। একটু নরম হলে নামিয়ে নিন। এবার তাজা লেটুসপাতাকে ভালো করে ধুয়ে পরিবেশনের আধা ঘণ্টা আগে ফ্রিজে রেখে দিন। এবার একটি পাতার ওপর ২ টেবিল চামচ করে মিশ্রণ দিয়ে তার ওপর ১ চা-চামচ করে ড্রেসিং দিয়ে তার ওপর পাঁপড় ভেজে গুঁড়া করে পরিবেশন করুন।


সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.