সরষে পুঁটি
| সরষে পুঁটি |
উপকরণ:
পুঁটি মাছ ৫০০ গ্রাম, সরষেবাটা ৪ টেবিল চামচ (হলুদ, মরিচ, লবণ মিশিয়ে বাটতে হবে), সরষের তেল আধা কাপ, পেঁয়াজবাটা ২ চা-চামচ, হলুদ ও লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৮–১০টি, জিরাবাটা ১ চা-চামচ।
প্রণালি:
হলুদ, মরিচ, লবণ ও অল্প সরষের তেল মাখিয়ে পুঁটি মাছগুলো কিছুক্ষণ রাখুন। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ও জিরাবাটা কষিয়ে নিন। পরিমাণমতো হলুদ ও মরিচের গুঁড়া মিশান। মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিন। হালকা পানি দিয়ে সরষেবাটা গুলিয়ে মাছের ওপর ছিটিয়ে দিন। কয়েকটি মরিচ চিড়ে দিয়ে দিন। কিছুক্ষণ ঢেকে রাখুন। ভাপে সেদ্ধ হলে নামিয়ে নিন।
No comments