Header Ads

নবাবি শরবত

নবাবি শরবত

উপকরণ:

দুধ ২ কাপ, ঠান্ডা পানি ২ কাপ, চিনি আধা কাপ, বাদাম ও পেস্তাকুচি দেড় টেবিল চামচ, লেবু রং ১ চিমটি, জাফরান সিকি চা-চামচ, গোলাপজল ১ টেবিল চামচ, ক্রিম ৪ টেবিল চামচ।


প্রণালি:

দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে একটু পরপর নাড়ুন। দুধ ঘন হয়ে এক কাপ হলে নামিয়ে ঠান্ডা করুন। দুধে ঠান্ডা পানি, অর্ধেক বাদাম, পেস্তাকুচি, লেবু রং, ফ্রেশ ক্রিম ও চিনি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। দুধ জ্বাল দেওয়ার আগেই গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। সবশেষে এই শরবতে গোলাপজলে ভেজানো জাফরান ও বরফকুচি মিশিয়ে গ্লাসে ঢেলে ঠান্ডা পরিবেশন করুন।


সূত্র: (প্রথম আলো) 

আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন

No comments

Powered by Blogger.