শাপলা ভেলা
উপকরণ:
শাপলার ডাঁটা ৫–৭টা, চালবাটা পরিমাণমতো, মটর ডালবাটা পরিমাণমতো, নারকেলবাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ২ চা–চামচ, পোস্ত ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, হলুদ পরিমাণমতো, চিনি স্বাদমতো, কালিজিরা পরিমাণমতো, পানি প্রয়োজনমতো ও তেল ভাজার জন্য।
প্রণালি:
আঁশ ছাড়িয়ে শাপলার ডাঁটা সমান মাপে টুকরা করে কেটে টুথপিক দিয়ে গেঁথে ভেলার মতো তৈরি করতে হবে। এবার ডালবাটা, চালবাটা, মরিচবাটা, পোস্ত, নারকেলবাটা, হলুদ, লবণ, কালিজিরা, চিনি, পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে শাপলার ভেলা ব্যাটারে চুবিয়ে তেলে ভাজতে হবে মুচমুচে করে। থালায় সাজিয়ে পছন্দমতো চাটনি দিয়ে পরিবেশন করুন।
সূত্র: প্রথম আলো
No comments