Header Ads

পনির তিলোত্তমা




উপকরণ:
পনির ৪০০ গ্রাম, আদা ও তিল পরিমাণমতো, সয়াবিন তেল পরিমাণমতো, দুধ ১ কাপ, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, লাল ক্যাপসিকাম ১টি, সবুজ ক্যাপসিকাম ১টি, হলুদ ক্যাপসিকাম ১টি, গাজর ১টি, টক দই ১ কাপ, কাজুবাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ২টা, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো, ঘি পরিমাণমতো, জিরা সামান্য এবং আদাবাটা ১ টেবিল চামচ।

প্রণালি:
পনির টুকরো করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দুধে গুলিয়ে নিন। পনিরের টুকরো কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে তিলে গড়িয়ে ডুবো তেলে ভাজতে হবে। আলাদা কড়াইতে সামান্য ঘি গরম করে ভাপানো গাজর, লাল-হলুদ-সবুজ ক্যাপসিকাম একটু লবণ দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে জিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে আদাবাটা দিন। কাঁচা মরিচের টুকরো, লবণ, চিনি, কাজুবাটা ও একটু পানি দিয়ে মসলা কষান। এবার টক দই ঢেলে দিয়ে নেড়ে পনিরের টুকরোগুলো দিয়ে গাজর–ক্যাপসিকাম দিয়ে নেড়েচেড়ে পরিবেশনের পাত্রে ঢালুন। ধনেপাতা, কাঁচা মরিচ, গাজর দিয়ে সাজিয়ে দিন।

সূত্র: প্রথম আলো

No comments

Powered by Blogger.