মোচার কারিকুরি
| মোচার কারিকুরি |
উপকরণ:
কলার মোচা ১টি, ছোলার ডালবাটা ১ কাপ, লবণ পরিমাণমতো, হলুদ সামান্য, নারকেল কোরা ১ কাপ, চিনি পরিমাণমতো, তেল ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, জিরাবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচের বাটা ১ চা-চামচ, তেজপাতা ২টা, জিরা ১ চা-চামচ ও গরমমসলাবাটা ১ চা-চামচ।
প্রণালি:
মোচার ভেতর থেকে কোষ বের করে বেছে কুচি করে কেটে লবণ–হলুদ পানিতে ভিজিয়ে কষ ছাড়িয়ে পানি ঝরিয়ে নিন। এর সঙ্গে ডালবাটা, লবণ, নারকেল কোরা, হলুদ, কাঁচা মরিচের বাটা সামান্য দিয়ে মেখে নিন।
কড়াইয়ে তেল গরম করে মাখা মোচা থেকে ছোট ছোট বল আকারে তেলে দিয়ে লাল করে ভেজে নিন। এবার অন্য একটি কড়াইয়ে তেল গরম করে জিরা, তেজপাতা, শুকনো মরিচ ফোঁড়ন দিয়ে আদাবাটা, জিরাবাটা, ধনেগুঁড়া, মরিচগুঁড়া, পরিমাণমতো হলুদ, লবণ, চিনি দিয়ে অল্প পানিতে কষাতে হবে। মসলা কষানো হয়ে গেলে পরিমাণমতো উষ্ণ গরম পানি দিন। ফুটে উঠলে পানিতে মোচার বলগুলো ছেড়ে দিন। ঢেকে রাখুন ৩-৪ মিনিট। কোপ্তাগুলো মাখা মাখা হলে ঘি ও গরমমসলা ছড়িয়ে পরিবেশনের পাত্রে ঢেলে নারকেল কোরা, কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে দিন।
সূত্র: প্রথম আলো
সূত্র: প্রথম আলো
No comments