Header Ads

মটরশাক দিয়ে কই মাছ

মটর শাক দিয়ে কই মাছ

উপকরণ
বড় কই মাছ ৮টি, হলুদগুঁড়া ১ চা–চামচ, মরিচগুঁড়া ১ চা–চামচ, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, তেজপাতা ২টি, শুকনা মরিচ ২টি, পাঁচফোড়ন ১ চা–চামচ, লবণ ও চিনি স্বাদমতো, তেল পরিমাণমতো ও মটরশাক ছোট ১ আঁটি।

প্রণালি
মাছ কেটে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিন। শাকের নরম ডগা বেছে নিন। পাত্রে তেল দিন। শুকনা মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিন। বেশ সুগন্ধ বেরোলে পেঁয়াজ দিন। নাড়তে থাকুন। সামান্য পানিতে গুলে হলুদ ও মরিচগুঁড়া দিন। কম আঁচে মসলা কষে শাক দিন। নাড়াচাড়া করে পানি দিন। নুন ও চিনি দিন। ফুটে উঠলে মাছ ছাড়ুন। গা মাখা ঝোল থাকতে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন।

সূত্র: প্রথম আলো

No comments

Powered by Blogger.