খাসির মাংসে আমড়া
| খাসির মাংসে আমড়া |
উপকরণ:
সেদ্ধ করা খাসির মাংস ৭০০ গ্রাম, সেদ্ধ করা আমড়া (আস্ত) ৪টি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, শুকনা মরিচ ২টি, তেজপাতা ২টি, শাহি গরমমসলার গুঁড়া (দারুচিনি, এলাচি, লবঙ্গ, জিরা, গোলমরিচ ও জয়ত্রী হালকা টেলে গুঁড়া করে নেওয়া) ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো ও গরম পানি ২ কাপ।
প্রণালি:
সসপ্যানে ঘি ও তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা ও শুকনা মরিচ ভেজে তুলে রাখুন। বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষে নিন। খাসির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করুন। আমড়া দিয়ে ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে এলে তাতে কাঁচা মরিচ, চিনি, গরমমসলার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা ও তাজা শুকনা মরিচ দিয়ে নামিয়ে ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।
No comments