Header Ads

আমড়ার ডাল

আমড়ার ডাল

উপকরণ: 
আমড়া টুকরা করে কাটা ১ কাপ, মসুর ডাল ১ কাপ, কাঁচা মুগডাল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ১ চা-চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, শুকনা মরিচ ২টি, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ২টি, হলুদগুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: 
ডাল ধুয়ে লবণ ও পানি দিয়ে চুলায় জ্বাল দিন। ডাল সেদ্ধ হলে ঘুঁটে মিশিয়ে দিন। সামান্য হলুদ, কাঁচা মরিচ, রসুন, তেজপাতা ও আমড়া দিন। আমড়া সেদ্ধ হলে নামিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, রসুন, আস্ত জিরা ও শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। এতে রান্না করা আমড়ার ডাল ঢেলে দিন। একটু নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.