Header Ads

সবজি নাগেটস



উপকরণ: 
সেদ্ধ আলু (গ্রেট করা) আধা কাপ, সবজি ৩ কাপ (গাজর, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, সুইট কর্ন), ধনেপাতার কুচি সিকি কাপ, কাঁচা মরিচের কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা আধা টেবিল চামচ, অরিগেনো আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, সস ২ চা-চামচ, ডিম ২টি, ব্রেড ক্রাম্ব প্রয়োজনমতো, তেল ভাজার জন্য প্রয়োজনমতো।

প্রণালি: 
প্রথমে সব সবজি ভাপিয়ে নিন। আধা সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে কুচি করে (গ্রেট) নিন। এবার গ্রেট করা সেদ্ধ আলু ও অন্য সব উপকরণ (তেল, ডিম ও রুটি ক্রাম্ব বাদে) একসঙ্গে মিশিয়ে শক্ত মিশ্রণ তৈরি করে নিন। দরকার মনে হলে সামান্য ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিন। নাগেটসের আকারে বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এবার প্রতিটি নাগেটস ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। এরপর চুলায় প্যান দিয়ে তেল গরম করে নাগেটস ভেজে নিয়ে সস ছড়িয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.