পনির টিক্কা
| পনির টিক্কা |
উপকরণ:
দেশি পনির ২৫০ গ্রাম, সবুজ ক্যাপসিকাম ১টি (বড় আকারের), টমেটো ২টি (বড় আকারের), পেঁয়াজ ২টি, হলুদগুঁড়া ১ চা-চামচের তিন ভাগের এক ভাগ, মরিচগুঁড়ো ১ চা-চামচের তিন ভাগের এক ভাগ, কাশ্মীরি মরিচগুঁড়া ২ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পানি ঝরানো দই ২৫০ গ্রাম, চাট মসলা স্বাদমতো, লেবুর রস ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ ও সাসলিক কাঠি প্রয়োজনমতো।
প্রণালি:
দেশি পনির কিউব করে কেটে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানি ঝরিয়ে কিচেন পেপার দিয়ে ভালো করে মুছে নিন। ক্যাপসিকাম কিউব করে কেটে রাখতে হবে। বীজ ফেলে টমেটো কিউব করে কেটে নিন। পেঁয়াজ চার ফালি করে কেটে স্তরে স্তরে খুলে রাখতে হবে।
একটা পাত্রে সব শুকনা মসলা, বাটা মসলা, দই, লেবু, লবণ আর তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট দিয়ে পনির, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিন। সাসলিক কাঠিতে গেঁথে গরম প্যানে অল্প তেল দিয়ে উল্টেপাল্টে সেঁকে নিন। হালকা পোড়া পোড়া হলে নামিয়ে নিন। পুদিনাপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
No comments