Header Ads

দম বিরিয়ানি

দম বিরিয়ানি

উপকরণ: 
সরিষার তেল ১০০ মিলিলিটার, দারুচিনি–লবঙ্গ–এলাচি ৩-৪টি করে, পেঁয়াজ মাঝারি আকারের ২টি (চপ করা), হলুদগুঁড়া সিকি চা-চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ২ চা-চামচ, দই ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি: 
একটি পাত্রে সরিষার তেল গরম করুন। দারুচিনি, লবঙ্গ ও এলাচি দিন। শব্দ হতে শুরু করলে পেঁয়াজকুচি যোগ করুন। নরম ও স্বচ্ছ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর ১ চা–চামচ করে রসুনবাটা, হলুদগুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনেগুঁড়া, গরম মসলাগুঁড়া এবং ১ টেবিল চামচ দই যোগ করুন। স্বাদমতো লবণ দিন। হালকাভাবে নাড়ুন। খাসির মাংস দিন (প্রেশার কুকারে ১২ মিনিট ভুনা করুন, প্রথম হুইসেলের পর আঁচ মৃদু করে দিন)। চাইলে মাংস রান্নার সময় মাইক্রোওয়েভ ওভেনে আলুও রান্না করে নিয়ে এ সময় এই পাত্রে যোগ করতে পারেন। লবণপানিতে চাল সেদ্ধ করুন (তিন–চতুর্থাংশ সেদ্ধ, তেজপাতা, এলাচি, লবঙ্গসহ)। ছেঁকে নেওয়ার পর এক কাপ মাড় রেখে দিন। আরেকটি পাত্রে রান্না করা মাংস ঢেলে নিয়ে বিরিয়ানির নিচের স্তরটি সাজিয়ে নিন এরপর এর ওপর ভাত ছড়িয়ে দিন। এর ওপর ভাতের মাড়, কেওড়া জল এবং ২ টেবিল চামচ খাঁটি ঘি ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট দমে রেখে এরপর নামাতে হবে।

সূত্র: প্রথম আলো

No comments

Powered by Blogger.