Header Ads

বাহারি চিকেন বিরিয়ানি



উপকরণ: পোলাওয়ের চাল ২৫০ গ্রাম, তেল ২ টেবিল চামচ, মাঝারি আকারের মুরগি অর্ধেকটা (টুকরা করে কাটা), পানি ১ লিটার, পেঁয়াজ ৫টি, রসুন ১টি, লবণ পরিমাণমতো, আদাকুচি অল্প, গরমমসলার গুঁড়া ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া সিকি টেবিল চামচ, ধনেগুঁড়া আধা টেবিল চামচ, তেজপাতা ২টি, আস্ত গরমমসলা অল্প, লেবু ১টি ও কিশমিশ ৫০ গ্রাম।

প্রণালি: মুরগির স্টকের জন্য: ১ লিটার পানিতে মুরগিগুলো, ৩টি পেঁয়াজ, ১টি রসুন, গরমমসলার গুঁড়া, লাল মরিচগুঁড়া, ধনেগুঁড়া, তেজপাতা, আস্ত গরমমসলা, লেবু ১টা ও লবণ দিয়ে ৩০ মিনিট সেদ্ধ করে নিতে হবে। এটাই হবে মুরগির স্টক।

পোলাও রান্নার জন্য: পাত্রে ২ টেবিল চামচ তেল, ১ কাপ পেঁয়াজকুচি, অল্প আদাকুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর চিকেন স্টক ঢেলে দিন। চাল ৮০ শতাংশ রান্না হয়ে এলে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে, যাতে ধোঁয়া বাইরে বের হতে না পারে। ১০ মিনিট পর কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.