Header Ads

তেহারি

তেহারি

মাংস রান্নার উপকরণ: গরুর মাংস ৭৫০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, জিরাবাটা ১ চা-চামচ, এলাচি ২টি, তেজপাতা ২টি, জয়ত্রীগুঁড়া সিকি চা-চামচ, জায়ফলগুঁড়া সিকি চা-চামচ, সরিষার তেল সিকি কাপ, টক দই আধা কাপ, চিনি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: মাংস ছোট টুকরা করে সমস্ত উপকরণ দিয়ে মেখে ২ ঘণ্টা রেখে দিন। মাঝেমধ্যে নাড়ুন। ২ ঘণ্টা পর চুলায় কষাতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করুন।

পোলাওয়ের জন্য উপকরণ: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, চিনি ১ চা-চামচ, ঘন দুধ আধা কাপ, ঘি বা তেল আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি সিকি কাপ, দারুচিনি ৪ টুকরা, কাঁচা মরিচ ৫-৬টি, কেওড়া ১ টেবিল চামচ, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গরম পানি ৪ কাপ, লবণ পরিমাণমতো।

প্রণালি: ঘি গরম করে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ বাদামি রং হলে চাল ভাজতে হবে। এই সময় গরমমসলা দিন। আদা ও পেঁয়াজবাটা দিতে হবে। চাল ভাজা হলে পানি দিয়ে দিন। পানি শুকিয়ে গেলে দুধের সঙ্গে পোস্তদানাবাটা গুলিয়ে দিতে হবে। চিনি দিয়ে চুলায় জ্বাল কমিয়ে দিন। রান্না মাংসের সঙ্গে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা মিলিয়ে, পোলাওয়ের হাঁড়ি থেকে কিছু পোলাও উঠিয়ে মাংস ঢেলে দিন। এবার মাংসের ওপর বাকি পোলাও ঢেলে দিতে হবে। কেওড়া, কাঁচা মরিচ ও বাকি বেরেস্তা দিয়ে ২০-২৫ মিনিট দমে রাখুন। তেহারি পরিবেশনের সময় হাঁড়ি ঝাঁকিয়ে নিতে হবে।

No comments

Powered by Blogger.