Header Ads

ইলিশ কাবাব

ইলিশ কাবাব

উপকরণ: 
বড় ইলিশ ১টি, টক দই আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়া করা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ধনে ভাজা গুঁড়া ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, হলুদগুঁড়া সামান্য, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, তেল আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ।

প্রণালি: 
মাছ আস্ত রেখে পেট ও মাথার ময়লা পরিষ্কার করে নিন ভালো করে। মাছ ধুয়ে পানি ঝরাতে হবে। মাছের গায়ে ছুরি দিয়ে দাগ কেটে লেবুর রস, লবণ, হলুদ দিয়ে মেখে রাখুন। বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে মাছের গায়ে লাগিয়ে ২ ঘণ্টা রেখে দিন। প্যানে তেল, ঘি গরম করে পেঁয়াজ ঘিয়ে রং করে ভেজে নিন। এবার মসলা মাখানো মাছ দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। মসলা লাল হয়ে তেলের ওপর এলে নামাতে হবে

No comments

Powered by Blogger.