Header Ads

মোরগের মোসাল্লাম

মোরগের মোসাল্লাম

উপকরণ: 
মাঝারি আকারের মোরগ ১টি, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, বাদামবাটা ১ টেবিল চামচ, কিশমিশবাটা ১ টেবিল চামচ, চিনি ২ চা-চামচ, কেওড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আলুবোখারা ৪-৫টি, বেরেস্তা আধা কাপ, তেল আধা কাপ, ঘি আধা কাপ, দুধ আধা কাপ, দারুচিনি, এলাচি ও লবঙ্গ পরিমাণমতো।


প্রণালি: 
মোরগের চামড়া ছাড়িয়ে পরিষ্কার করে সমস্ত বাটা মসলা ও দই দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিন। তেল, ঘি গরম করে আধা কাপ পেঁয়াজ ঘিয়ে রং করে ভেজে নিন। মসলা মাখানো মুরগি দিয়ে কষাতে হবে। একসঙ্গে দিয়ে দিন আলুবোখারা, টমেটো সস, ১ কাপ পানি ও আধা কাপ দুধ। পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে নামিয়ে নিন কিছুক্ষণ পর।

No comments

Powered by Blogger.