Header Ads

ঝাল পোয়া পিঠা

ঝাল পোয়া পিঠা

উপকরণ: চালের গুঁড়া ২ কাপ, ময়দা ১ কাপ, লবণ ১ চিমটি, হলুদগুঁড়া ১ চিমটি, কুসুম গরম পানি ২ কাপ, ধনেপাতা ও কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, তেল ৩ কাপ (ভাজার জন্য)।

প্রণালি: প্রথমে একটি পাত্রে পানি ছাড়া বাকি সব কটি উপকরণ ভালোভাবে মেশান। এবার পানি অল্প অল্প ঢেলে মেশাতে থাকুন। গোলা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। এবার গোলাটাকে ঢেকে ১ ঘণ্টা রেখে দিন। এখন একটি গর্তওয়ালা কড়াইতে ৩ কাপ তেল গরম করতে হবে। চুলার আঁচ মাঝারি রাখুন। এখন একটি গোল চামচ নিয়ে গোলা গরম তেলের ওপর থেকে ছাড়ুন। গোলা ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে ওপরে উঠে আসবে। পিঠার এক পাশ বাদামি হলে উল্টিয়ে দিন। দুই পাশ একই রং হলে নামিয়ে টিস্যু পেপারের ওপর রাখুন, যেন বাড়তি তেল শুষে নেয়। এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.