Header Ads

কমলার গন্ধে মুরগির কাবাব



উপকরণ: মুরগির রান ২ টুকরা, টক দই ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কমলা বা মাল্টার রস ১ টেবিল চামচ, টমেটো কেচআপ ১ টেবিল চামচ, লাল চিনি ১ চা-চামচ, লাল মরিচগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, দারুচিনির গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, পাপড়িকা আধা চা-চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রণালি: প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে টক দই, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, আদাবাটা, রসুনবাটা, লবণ, শুকনা মরিচের গুঁড়া, পাপড়িকাসহ সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিন। এবার ম্যারিনেট করা মাংসগুলো গরম তেলে গ্রিল প্যানে শ্যালো ফ্রাই করে নিন। ভাজা হয়ে এলে নান রুটিসহ গরম গরম পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.