Header Ads

ঝাল ঝাল গরুর মাংস

ঝাল ঝাল গরুর মাংস

উপকরণ: 
গরুর মাংস ১ কেজি, টক দই আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, এলাচি ৩টি, দারুচিনি ৪-৫টি, তেজপাতা ৩টি, ধনেগুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজের কুচি আধা কাপ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, জিরাগুঁড়া ১ চা-চামচ ও কাঁচা মরিচ ৪-৫টি।

প্রণালি: 
গরুর মাংস কেটে ধুয়ে টক দই দিয়ে এরপর অল্প করে আদাবাটা, রসুনবাটা ও লবণ মাখিয়ে আরও ১৫ মিনিট রেখে দিতে হবে। পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজের কুচি ভেজে বাদামি করতে হবে। এবার এর মধ্যে আবার আদাবাটা, রসুনবাটা, মরিচের গুঁড়া, ধনেগুঁড়া, হলুদের গুঁড়া, এলাচি, দারুচিনি, তেজপাতা ও লবণ একসঙ্গে মিশিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে। এবার কষানো মসলায় মাংস ঢেলে দিন। সামান্য পানি দিয়ে সেদ্ধ করতে দিন। পানি কমে এলে তাতে জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে আবার ঢেকে দিন। ভুনা ভুনা হলে নামিয়ে পরোটার বা পোলাও দিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.