Header Ads

পাটিসাপটা পিঠা


উপকরণ: 

পিঠার জন্য: 
চালের গুঁড়া ১ কাপ, ময়দা ১ কাপ, ডিম ১টি, পানি পরিমাণমতো।

পুরের জন্য: 
দুধ ১ লিটার, চিনি দেড় কাপ, পোলাওয়ের চাল আধা কাপ, তেজপাতা ২টি, এলাচি ৪টি ও দারুচিনি ৪ টুকরা।

প্রণালি: 
পুর তৈরি করতে পোলাওয়ের চাল পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে বা পাটায় সামান্য গুড়া করে নিন। একেবারে মিহি করা যাবে না। এবার কড়াইতে সামান্য ঘি অথবা তেল দিয়ে চালের গুঁড়াগুলো হালকা করে ভেজে তাতে দুধ, চিনি—সব মসলা দিয়ে নাড়তে থাকুন। দুধ শুকিয়ে ঘন হলে হালুয়ার মতো জমে গেলে নামিয়ে নিন। 

এবার আলাদা করে গোলা তৈরি চালের গুঁড়া, ময়দা, ডিম, সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে পাতলা করে গুলে নিন। চিতই পিঠার গোলার চেয়েও পাতলা হবে। 

এবার চুলাতে তাওয়া দিন। জ্বাল ঢিমে আঁচে রাখুন। তাওয়া গরম হলে একটা ছোট কাপড়ে করে তেল মাখিয়ে নিন। এবার ডাল তোলা চামচে করে এক চামচ গোলা তাওয়ায় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটুকু রুটির মতো গোল করুন। শুকানোর জন্য অপেক্ষা করুন। রুটির একপাশে লম্বা করে পুর দিন। এবার পিঠার মতো রোল করে নিন। এভাবে তৈরি করুন পাটিসাপটা।

No comments

Powered by Blogger.