নারকেল দুধে হাঁসের মাংসের কোফতা
| নারকেল দুধে হাঁসের মাংসের কোফতা |
উপকরণ:
কোফতার জন্য: হাঁসের মাংসের কিমা ১ কাপ, আদাবাটা সিকি চা-চামচ, পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, পুদিনাপাতা ১ টেবিল চামচ, গরমমসলা পাউডার সিকি চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ডিম অর্ধেকটি, লবণ পরিমাণমতো ও তেল ১ কাপ।
ঝোলের জন্য: পেঁয়াজবাটা ১ কাপ, রসুনবাটা ১ চা-চামচ,আদাবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া সিকি চা-চামচ, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, কারিপাতাবাটা আধা চা-চামচ, তেজপাতা ২টি, কিশমিশ ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গরমমসলাগুঁড়া সিকি চা-চামচ, তেল ২ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি:
মাংসের কিমার সঙ্গে কোফতার সব উপকরণ ভালোভাবে মেখে বল আকারে গড়ে নিন। তেলে ভেজে তুলে রাখুন। এবার প্যানে তেল গরম করে তাতে গ্রেভির সব মসলা দিয়ে ভেজে পরিমাণমতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর এতে ভেজে রাখা কোফতা দিয়ে ঢেকে আঁচ কমিয়ে দিন। ৫ মিনিট পর ঢাকনা তুলে আধা কাপ পানি দিয়ে রান্না করুন অল্প আঁচে। তেল ভেসে এলে ওপরে ঘি ছড়িয়ে ভাত, পোলাও, পরোটা বা রুটির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।
No comments