Header Ads

হাঁসের মাংসের কাটলেট

হাঁসের মাংসের কাটলেট

উপকরণ: 
হাঁসের মাংসের কিমা ২৫০ গ্রাম, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ মিহিকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ৪টি, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিট লবণ আধা চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, ডিম ২টি, টোস্ট বিস্কুটের গুঁড়া ২৫০ গ্রাম ও তেল ভাজার জন্য পরিমাণমতো।

প্রণালি: 
টোস্ট বিস্কুটের গুঁড়া, ডিম ও তেল বাদে বাকি সব উপকরণ ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টা রাখুন। ডিম সামান্য লবণ দিয়ে ফেটে রাখুন। এক ঘণ্টা পর পরিমাণমতো মিশ্রণ নিয়ে কাটলেটের আকারে গড়ে নিন। এবার ফেটানো ডিমে সাবধানে ডুবিয়ে টোস্টের গুঁড়োতে গড়িয়ে কিছু সময় ফ্রিজে রেখে দিন। এবার প্যানে তেল গরম করে কাটলেট হালকা আঁচে ভেজে নিন। কিচেন টিস্যুর ওপর নামিয়ে নিন, বাড়তি তেল টিস্যু টেনে নেবে। এবার পছন্দমতো সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.