হাঁসের মাংসের পোড়া পাতুরি
| হাঁসের মাংসের পোড়া পাতুরি |
উপকরণ:
হাঁসের মাংসকুচি ২৫০ গ্রাম (গরম পানিতে ভাপিয়ে নেওয়া), কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সরিষা তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কলাপাতা ছোট করে কাটা ৭–৮টি ও ভাজার জন্য সরিষা তেল সামান্য।
প্রণালি:
কলাপাতা ভালো করে ধুয়ে আগুনে হালকা সেঁকে নিন। এবার সব উপকরণ ভালোমতো মেখে কলাপাতায় নিতে হবে। পাতাটি সুন্দরমতো ভাঁজ করে আগুনে এপিঠ-ওপিঠ সেঁকে নিন। পাতা পোড়া হয়ে এলে বুঝতে হবে পাতুরি তৈরি। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
No comments