Header Ads

হাঁসের মাংস ভুনা


উপকরণ: 
হাঁসের মাংস ৫০০ গ্রাম, নারকেল দুধ ২ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, তেজপাতা ২টি, রসুনবাটা দেড় টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, জিরাবাটা ১ টেবিল চামচ, ধনেবাটা আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, গরমমসলাগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল ১ কাপ।

প্রণালি: 
হাঁসের মাংস পছন্দমতো আকারে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। এবার এতে তেজপাতা দিয়ে একে একে রসুনবাটা, আদাবাটা, জিরাবাটা এবং ধনেবাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরমমসলা গুঁড়া এবং লবণ দিয়ে ভুনা নিন। এবার এতে হাঁসের মাংস দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিন। মাংসে সামান্য গরম পানি ও নারকেল দুধ দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সেদ্ধ হলে এবং মসলা মাংসের গায়ে লেগে এলে নামিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.