শর্ষের তেলে চিংড়িভর্তা
উপকরণ: চিংড়ি (যেকোনো আকারের) আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজপাতার কুচি ২ টেবিল চামচ, আস্ত দেশি রসুন ৮–১০ কোষ (টেলে নেওয়া), ধনেপাতার কুচি ২ টেবিল চামচ, আস্ত শুকনা মরিচ ভাজা ৬–৭টি, লবণ স্বাদমতো ও শর্ষের তেল সিকি কাপ।
প্রণালি: চিংড়ি বড় আকারের হলে খোসা পরিষ্কার করে নিতে হবে। ছোট হলে দরকার নেই। চিংড়িগুলোকে ১ টেবিল চামচ তেল দিয়ে একটু টেলে নেবেন। নামিয়ে মাছ হাত দিয়ে মেখে ঝুরা ঝুরা করে নিতে হবে। মরিচ হাত দিয়ে ভেঙে গুঁড়া করুন। রসুন হাত দিয়ে কচলে ভেঙে নিন। এবার সব উপাদান একসঙ্গে মিশিয়ে শর্ষের তেল দিয়ে ভর্তা নরম হাতে মেখে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
No comments