Header Ads

মোচার ঘণ্ট


উপকরণ: কলার মোচা (বড়) ১টি, চিংড়ি মাছ ২ টেবিল চামচ, নারকেলবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ১টি, কাঁচা মরিচের ফালি ৪-৫টি, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: মোচা কুচি করে কেটে ও ধুয়ে পানি ঝরাতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তাতে রসুন ও চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিন। এবার একে একে পেঁয়াজকুচি, হলুদগুঁড়া, তেজপাতা, নারকেলবাটা, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষে নিন। কষাণো হলে মোচা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। মাঝে মাঝে নেড়ে দিয়ে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।

No comments

Powered by Blogger.